রাস উতসবে মেলা বন্ধের সিদ্ধান্ত - The News Lion

রাস উতসবে মেলা বন্ধের সিদ্ধান্ত




দি নিউজ লায়ন ;   হাওড়া জেলার বিখ্যাত উলুবেড়িয়া রাস উৎসবের এবার মেলা বন্ধের সিদ্ধান্ত নিল উলুবেড়িয়া শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটি। কমিটি সূত্রে খবর এই বছর শুধুমাত্র রাস মঞ্চ সাজানো হবে এবং সেখানে নিত্যপুজো হবে।


উলুবেড়িয়া কালীবাড়ির রাস উৎসব জেলা তথা রাজ্য বিখ্যাত। প্রতিবছর দীর্ঘ একমাস ব্যাপী চলা এই রাস উৎসবের অন্যতম আকর্ষণ রাস মঞ্চ এবং রাস মঞ্চকে ঘিরে থাকা সাম্প্রতিক ও সামাজিক ঘটনার চলমান পুতুল। এর পাশাপাশি রাস উৎসবকে কেন্দ্র করে বসা মেলাও দশনাথীদের অন্যতম আকর্ষণ।প্রতি বছর এই রাস উৎসব দেখতে হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও রাজ্যের একাধিক জেলার লক্ষাধিক মানুষ ভীড় জমায় উলুবেড়িয়া কালীবাড়িতে। যদিও এই বছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মেলা না বসানোর সিদ্ধান্ত নিয়েছে কালীবাড়ি পরিচালন কমিটি।


মন্দির পরিচালনা কমিটির সহ সম্পাদক শ্রীমন্ত গরানী জানান ২৯ নভেম্বর থেকে রাস উৎসব শুরু হচ্ছে। তবে করোনা পরিস্থিতির কারণে আমরা একাধিক পদক্ষেপ গ্রহণ করেছি। এই বছর শুধু রাস মঞ্চ সাজানো হবে।যেখানে নিয়মিত পুজো হবে।এর বাইরে আর কিছু হবেনা। তিনি জানান করোনা সংক্রমণ রুখতে একমাস ব্যাপী চলা এই রাস উৎসবে রাস দেখতে আসা দর্শনার্থীদের মুখে মাস্ক পরার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার উপর জোর দেওয়া হবে। তবে কখোনই একসাথে অনেককে ভিতরে ঢুকতে দেওয়া হবেনা বলে জানান তিনি।


অন্যদিকে রাস উৎসবে মেলা বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। তাদের মতে প্রতিবছর এইসময় উলুবেড়িয়া শহরে বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আসত। যদি এবারেও সেই পরিস্থিতি তৈরি হত তাহলে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.